কুমিল্লাসোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৩০ এপ্রিল সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, লক্ষ্য তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা খোঁজা

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৩০, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

দেশের শিশু-কিশোরদের মধ্য থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হচ্ছে।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তিনি ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন এবং ক্রীড়াবিদদের হাতে ভাতা ও মেডেল তুলে দেন।

জানা গেছে, প্রাথমিকভাবে সাতটি ডিসিপ্লিনে প্রতিভা খোঁজা হবে। এগুলো হলো—ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স ও কাবাডি।

শিক্ষা অধিদফতরের নির্দেশনায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এ কার্যক্রমে সহযোগিতা করতে বলা হয়েছে। ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবানদের বাছাই করে প্রশিক্ষণের আওতায় আনা হবে।

সরকারের লক্ষ্য, তৃণমূল পর্যায় থেকে প্রতিভা তুলে এনে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলা।