কুমিল্লাবৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় জুনিয়র জাতীয় কারাতে প্রতিযোগিতায় অংশ নিতে ঢাকার পথে কুমিল্লা দল

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ২২, ২০২৬ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

দ্বিতীয় জুনিয়র জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৬-এ অংশ নিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কারাতে দল। আগামী ২৩ ও ২৪ অক্টোবর ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা।

দলের সঙ্গে রয়েছেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. এমদাদুল হক এমদু, জেলা কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাজী মামুন এবং জেলা কারাতের সিনিয়র সহসভাপতি ও প্রধান প্রশিক্ষক মো. মোখলেছুর রহমান আবু। এ ছাড়া দলের সঙ্গে রয়েছেন কোচ, ম্যানেজার ও খেলোয়াড়রা।

প্রতিযোগিতায় কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধিত্বে খেলোয়াড়রা অংশ নেবেন।

এ প্রতিযোগিতাকে ঘিরে কুমিল্লার তরুণ কারাতেকাদের মধ্যে রয়েছে জাতীয় পর্যায়ে নিজেদের দক্ষতা ও নৈপুণ্য তুলে ধরার প্রত্যাশা। প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জনের পাশাপাশি জেলার সুনাম বয়ে আনতে আশাবাদী দলের সদস্যরা।

কুমিল্লার ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে খেলোয়াড়রা মূল্যবান অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি সাফল্যের স্বাক্ষর রাখবেন।

কুমিল্লার তরুণ কারাতেকাদের জন্য রইল শুভকামনা। জাতীয় মঞ্চে উজ্জ্বল হোক কুমিল্লার নাম।