কুমিল্লারবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কলাকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন ভূইয়ার গণসংযোগ

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২৮, ২০২৬ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার তিতাস উপজেলার ৫নং কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. দেলোয়ার হোসেন ভূইয়া ৩নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। এ সময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করে দোয়া ও সমর্থন কামনা করেন।

দেলোয়ার হোসেন ভূইয়া কলাকান্দি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। তিনি বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়ার মনোনীত বলে উল্লেখ করা হয়েছে।

গণসংযোগকালে তিনি ৩নং ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে গিয়ে নিজের নির্বাচনী বার্তা পৌঁছে দেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এলাকার উন্নয়ন ও জনসেবার পরিকল্পনা তুলে ধরেন।

এ সময় দেলোয়ার হোসেন ভূইয়া বলেন, “আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন। আমার একমাত্র লক্ষ্য আপনাদের সেবা করা এবং গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।”

তিনি কলাকান্দি ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করে বলেন, রাস্তাঘাটের উন্নয়ন, স্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় নির্মাণ এবং সরকারি সেবা ও সুযোগ-সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া তার প্রধান লক্ষ্য।

গণসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী মাছিমপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সালাম মাস্টার, সহ-সভাপতি তোফাজ্জল, ব্যবসায়ী ও সমাজসেবক ফরিদ উদ্দিন সওদাগর ভূইয়া, তাইজুদ্দিন আহমেদ খোকন, হাসান মাহমুদ অপু, নয়ন আহমেদ, মোকবুল হোসেন বেপারী, রিপন সরকার, ডালিম সরকার, মজিবুর রহমান, বশির আহমেদ, মোহাম্মদ হাসু, নাসির খান, আবুল হোসেন, নিতাই রায়, হানিফ মিয়া ও শরীফুল ইসলামসহ শতাধিক নেতাকর্মী।

গণসংযোগের ফাঁকে দেলোয়ার হোসেন ভূইয়া এলাকার অসুস্থ কয়েকজন ব্যক্তির খোঁজখবর নেন। তিনি নমঃপাড়ার বাসিন্দা ডাক্তার জগদীশ চন্দ্র সরকার ও সাবেক রেলওয়ে কর্মকর্তা লাল মিয়ার বাড়িতে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।