কুমিল্লামঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২৪, ২০২৬ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

দেশে ফিরতে হলে পলাতক শেখ হাসিনাকে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক না। ফিরতে হলে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে।

হুমায়ুন কবির আরও বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে দেশের মানুষ কঠোর অবস্থানে আছে, সেটা বিদেশিদের জানানো হয়েছে।

তিনি বলেন, দেশের চলমান রাজনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সরকারের অবস্থান কূটনীতিকদের কাছে তুলে ধরা হয়েছে।

এদিন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেন, পলাতক শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। পলাতক আসামির পক্ষে রাষ্ট্রীয় উড়োজাহাজ চাওয়ার ঘটনা নজিরবিহীন।

আওয়ামী লীগের পলাতক নেতাদের তৎপরতা প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটির সন্ত্রাসী পরিচয়ই প্রকাশ পাচ্ছে। অন্য দেশের ভূখণ্ডে এসব তৎপরতা বন্ধে সরাসরি আইনি পদক্ষেপের সুযোগ না থাকলেও কূটনৈতিক উদ্যোগ নেয়া সম্ভব। 

চিফ প্রসিকিউটরের ভাষ্য, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ হলে বিচারের মাধ্যমে দলটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হতে পারে সরকার ও ট্রাইব্যুনাল।