কুমিল্লাসোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অধ্যাপক অজিত কুমার গুহের নামে প্রতিষ্ঠিত কলেজ জাতীয়করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২৩, ২০২৬ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

বৃহত্তর কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাষাসৈনিক অধ্যাপক অজিত কুমার গুহ মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন কলেজটির উচ্চমাধ্যমিক, ডিগ্রি ও অনার্স পর্যায়ের শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা কলেজটির ঐতিহ্য ও শিক্ষার পরিবেশ বিবেচনায় নিয়ে দ্রুত জাতীয়করণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

উল্লেখ্য, ভাষাসৈনিক ও মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক অজিত কুমার গুহের নামে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি বৃহত্তর কুমিল্লার শিক্ষা ও সংস্কৃতির ঐতিহ্যের সঙ্গে জড়িত।