কুমিল্লারবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ৪৮ ঘণ্টায় ২৮৮ জন আটক, নিষিদ্ধ সংগঠনের ৬৪ জন

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২১, ২০২৬ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নাইদুল হোসাইন ইমন

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৪৮ ঘণ্টায় ২৮৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে নিষিদ্ধ সংগঠনের ৬৪ জন রয়েছেন।

১৯ ও ২০ নভেম্বর জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম-এর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে ২০৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ৮১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুমিল্লা জেলা পুলিশ।