কুমিল্লারবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার চৌদ্দগ্রামে বহুল আলোচিত সাবেক পৌর কাউন্সিলর কাজী বাবুলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২১, ২০২৬ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে চৌদ্দগ্রাম বাজারস্থ ভোজনবিলাশ হোটেলের তৃতীয় তলার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কাজী বাবুল চৌদ্দগ্রাম পৌর এলাকার রামরায়গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি তিনবার পৌর কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। পাশাপাশি তিনি আওয়ামী যুবলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. লুৎফর রহমান।