নাইদুল হোসাইন ইমন
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা নগরীতে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে নগরীর আলেখাচর বিশ্বরোড এলাকার যুদ্ধজয়ের সামনে থেকে পদুয়ার বাজার পর্যন্ত বিভিন্ন স্থানে চলমান পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু।
পরিদর্শনকালে তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির আওতায় নগরীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান অব্যাহত থাকবে।












