কুমিল্লাবৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‎বরুড়ায় পাগলা কুকুরের কামড়ে ২০-২৫ জন আহত, বিভিন্ন এলাকায় আতঙ্ক

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ২২, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার বরুড়া পৌরসভার নয়ন, পাঠানপাড়া ও ডেওয়াতলিসহ বিভিন্ন এলাকায় একটি পাগলা কুকুরের কামড়ে ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে এসব ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
‎
‎আহতদের মধ্যে বরুড়ার ফারহানা (৩৫), মনু মিয়া (৭২), তাঁর ছেলে ইকবাল (২৮), তানিয়া (৪৮) ও ফাহিমা রয়েছেন। ফারহানা বরুড়ার বাসিন্দা ও তাঁর স্বামীর নাম মনির। মনু মিয়ার বাবার নাম মকরম আলী। তানিয়ার স্বামীর নাম ফরিদ এবং ফাহিমার বাবার নাম দুলাল বলে জানা গেছে।
‎
‎বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন চিকিৎসক কুকুরের কামড়ে একাধিক ব্যক্তি আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
‎
‎স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কুকুরটি দেখা গেলে কাছে না যাওয়া বা ধরার চেষ্টা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দিতে হবে। কুকুরের কামড় বা আঁচড়ের শিকার হলে ক্ষতস্থান সাবান ও প্রবাহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ধুয়ে দ্রুত হাসপাতালে গিয়ে জলাতঙ্কের প্রতিরোধমূলক চিকিৎসা নিতে হবে।