ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ নারী দল আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে নিয়মরক্ষার এই ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে।
আজ সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। টস জিতে বাংলাদেশের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস।
বাংলাদেশ ব্যাটিংয়ে ভালো শুরু করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হয়। দুই ওপেনার সোবহানা মোস্তারি ও মুর্শিদা খাতুন ৪ ওভারে ৩৩ রান যোগ করেন। তবে মুর্শিদা ১২ রান করে ওরলা প্রেনডারগাস্টের বলে আউট হন। সোবহানা মোস্তারি ফিফটির কাছাকাছি গিয়ে থেমে যান। তিনি ৪৩ বলে ৬টি চারে ৪৫ রান করেন, অ্যামি ম্যাগুইরের বলে আউট হন। শারমিন আখতার ৩৩ বলে ৩৪ রান করেন। তবে বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
আয়ারল্যান্ডের হয়ে ওরলা প্রেনডারগাস্ট একাই ৪টি উইকেট দখল করেন।
সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হারের শিকার হয়েছে বাংলাদেশ।












