কুমিল্লাশনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভাড়া ঘরে মিললো ইয়াবা, পিস্তল ও গুলি, যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ১, ২০২৬ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবি (উত্তর) বিভাগের অভিযানে বাকলিয়া থানাধীন মিয়াখান নগর ময়দার মিল মোড় এলাকা থেকে মো.সোহেল (৩১) নামের এক যুবককে ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। 

মো.সোহেল (৩১) ওই এলাকার বাকলিয়া জে.কে টাওয়ার (রফিক চৌধুরী বিল্ডিং) ভবনের মৃত মো.নাছিরের ছেলে।

ডিবি (উত্তর) পুলিশ পরিদর্শক আফতাব হোসেন জানান, ভাড়া বাসায় ইয়াবা ট্যাবলেট ও একটি বিদেশি পিস্তলসহ গুলি বিক্রির উদ্দেশ্যে রাখার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা পৌনে সাতটার দিকে অভিযান চালিয়ে মো.সোহেলকে গ্রেপ্তার করা হয়। 

তিনি জানান, ভাড়া ঘরে তল্লাশি চালিয়ে ড্রেসিং টেবিলের আইফোনের বক্স থেকে ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

স্টিলের আলমারির ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ) ও ১ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।