কুমিল্লাশনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতে নুডলস খাওয়ার পর তিন শিশুসহ বাবা-মায়ের মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ১৭, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ভারতের নদিয়াতে রাতে নুডলস খাওয়ার পর এক বাবা-মা ও তাদের তিন শিশু সন্তানের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে খাদ্যে বিষক্রিয়া হয়ে তাদের মৃত্যু হয়েছে। তবে প্রকৃত কারণ খুঁজে বের করতে একটি ফিল্ড ইউনিট ও ফরেনসিক টিম কাজ করছে।

পুলিশ নিহতদের নাম প্রকাশ করেছে। তারা হলেন— মাহেশ (৩৭), তার স্ত্রী ললিতা (৩৫), তাদের ছেলে লাদ্দু (১১), সক্ষত (৩) এবং মিষ্টি (৭)।

কয়েকজন প্রতিবেশী ও মাহেশের মা জানিয়েছেন, আগের দিন রাতে পরিবারের সবাই নুডলস খান। তাদের মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তে মৃত্যুর কারণ বেরিয়ে আসার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একসঙ্গে পাঁচজনের মৃত্যুর তথ্য জানার পর স্থানীয় পুলিশ, ঊর্ধ্বতন কর্মকর্তা, অ্যাম্বুলেন্স এবং খাদ্য নিরাপত্তা বিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তের পর তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় এমএলএ ধীরেন্দ্র সিং এ ঘটনা নিয়ে বলেছেন, তাদের খাবারে কোনো বিষ ছিল কি না এখন সেটিই তদন্ত করা হচ্ছে। নাকি অন্য কোনো কারণে তাদের মৃত্যু হলো তাও দেখা হচ্ছে। ময়না তদন্তের পরই তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি।

নদিয়া ডেপুটি পুলিশ কমিশনার সারণ কুমার সিং বার্তাসংস্থা এএনআইকে বলেছেন, এই পরিবারের সদস্যরা গতকাল রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে খাবার খান। এরপর তারা ঘুমাতে যান। আজ ওই তিন শিশুর একজনের পরীক্ষা ছিল। কিন্তু সে পরীক্ষা দিতে না ওঠার পর তার মৃত্যুর বিষয়টি সামনে আসে।