কুমিল্লামঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাড়ি থেকে নিখোঁজের তিন দিন পর খালে মিলল রাফির লাশ

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বাড়ি থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর রাফি আকন ৯ নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে নিজ বাড়ির পেছনের দক্ষিন আমরাগাছিয়া খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শনিবার (১২ সেপ্টেম্বর) শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।

রাফি আকন বাগেরহাটের খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের জসিম আকনের ছেলে। রাফি আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনিতে পড়তেন। এ ঘটনায় রাফির পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ খাঁন বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটা হত্যাকাণ্ড। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এছাড়া ময়নাতদন্তকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলার কথাও জানান এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।