কুমিল্লামঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১,৪৯৫ ইয়াবা ও ২৪ বোতল বিয়ারসহ ৫৬ গ্রেফতার

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান,পিপিএম, মহোদয়ের দিকনির্দেশনায় গত ২৪ ঘন্টার ১৩/০৯/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে কুমিল্লা জেলা পুলিশের সকল থানা এবং ডিবি পুলিশের উদ্যোগে মাদকের বিরুদ্ধে ব্যাপক ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে পরিচালিত এই অভিযানে জেলার বিভিন্ন স্থানে একযোগে ৪৯ টি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।
পরিচালিত এসব অভিযানে ১৪৯৫ পিস ইয়াবা, ২৪ বোতল বিয়ার উদ্ধারসহ ১০ জন মাদক ব্যবসায়ী এবং ৪৬ জন মাদক সেবনকারী সর্বমোট ৫৬ জন গ্রেফতার। পরবর্তীতে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট ও বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (Summary Trial)-এর মাধ্যমে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তোলার লক্ষ্যে কুমিল্লা জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টাই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কুমিল্লা জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

আসুন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করি।