ডেস্ক রিপোর্ট:
পাকিস্তানি টিকটকারদের একের পর এক ব্যক্তিগত ভিডিও ফাঁস হচ্ছে। গত মাসে অন্তত পাঁচজন জনপ্রিয় পাকিস্তানি টিকটক তারকার ব্যক্তিগত ভিডিও ফাঁস হওয়ার ঘটনা ঘটেছে, যা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
মাথিরা খান, মিনাহিল মালিক, ইমশা রেহমান ও কানওয়াল আফতাবের পর সম্প্রতি আরেক টিকটক তারকা মরিয়ম ফয়সালের ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
ডেইলি পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মরিয়মের এসব কথিত ছবি এবং ভিডিও এক্স ও হোয়াটসঅ্যাপ গ্রুপে কে বা কারা ছড়িয়ে দিয়েছে। একের পর এক টিকটক তারকার ব্যক্তিগত ছবি প্রকাশ্যে আসার ঘটনায় বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা।
ব্যক্তিগত পরিসরের ছবি প্রকাশ্যে আসায় ভুক্তভোগী টিকটক তারকারা সামাজিকভাবে হেনস্তার শিকার হচ্ছেন এবং মানসিকভাবে ভেঙে পড়ছেন। অনেকেই আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
তবে কারা এসব ভিডিও প্রকাশ করছে, তা এখনো জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে মরিয়ম এখনও কোনো মন্তব্য করেননি।
এর আগে টিকটক তারকা মিনাহিল মালিকের একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়েছিল। এরপর আরেক টিকটকার ইমশা রহমান, টিভি উপস্থাপিকা মাথিরা খান এবং টিকটকার কানওয়াল আফতাবেরও ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
পরে মাহিরা খান বলেন, “আমার ছবি ভুলভাবে ব্যবহার করা হচ্ছে। এটা ন্যক্কারজনক ঘটনা। এটা বন্ধ করা উচিত।”












