স্টাফ রিপোর্টার:
দেবিদ্বারে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে আলোচনা সভা ও ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দেবিদ্বার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে স্মরণসভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক মোঃ হাসনাত আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবিদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শাহিন এবং উপজেলা ভূমি কর্মকর্তা (এসি ল্যান্ড) মোঃ রায়হানুল ইসলাম। সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা।
পরে বিকেলে একই মঞ্চে বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক মোঃ হাসনাত আব্দুল্লাহ বন্যাকবলিত পরিবারগুলোর মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
এছাড়াও, সন্ধ্যায় দেবিদ্বার পাঠাগারে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা।












