কুমিল্লাসোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শক সহ দুই প্রতারক আটক

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২৭, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শক পরিচয়ে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধন করতে এসে ধরা পড়েছেন দুই প্রতারক। সোমবার দুপুরে নির্বাচন অফিসের কর্মকর্তাদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার বিষয়টি স্বীকার করেন। পরে প্রতারক দুইজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক দুজন হলেন চান্দিনা উপজেলার বামতিয়া গ্রামের আবুল কালাম আজাদ এবং দেবিদ্বার উপজেলার ইউসুফপুর গ্রামের শামছুল হক।

অভিযোগ রয়েছে, আবুল কালাম আজাদ নিজেকে কর পরিদর্শক পরিচয় দিয়ে অন্য এক ব্যক্তির এনআইডি সংশোধনের চেষ্টা করেন। অন্যদিকে শামছুল হক জাল সনদ ব্যবহার করে তার এক স্বজনের এনআইডি সংশোধনের চেষ্টা করেন।


পরে নির্বাচন অফিস কর্তৃপক্ষ তাদের কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।