কুমিল্লাবৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা নগরীতে পরিচ্ছন্নতা অভিযান, উদ্যোগ সিটি করপোরেশনের

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ১৪, ২০২৬ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

‘আমাদের শহর, আমরাই পরিষ্কার রাখব’—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা নগরীতে পরিচ্ছন্নতা অভিযান ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্যোগ নিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন।

বুধবার (১৪ অক্টোবর) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) আওতায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ক্লিন-আপ ড্রাইভ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনের। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন ইউডিসিজিপি, এলজিইডির টিম লিডার রেমন্ড গার্সিয়া গো, সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিন চিশতী এবং ইউডিসিজিপির আবাসিক প্রকৌশলী মো. গোলাম রব্বানী।

নগরীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। সংশ্লিষ্টরা মনে করছেন, সিটি করপোরেশনের উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সম্মিলিত অংশগ্রহণই পারে কুমিল্লাকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে।