কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৯৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২৩, ২০২৪ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!


স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরে একটি চিঠির মাধ্যমে এ কমিটির তালিকা প্রকাশ করা হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সংগঠনের ফেসবুক পেজে এই তালিকা জানানো হয়েছে।

কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন পেয়েছে। নতুন কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ সাকিব হুসাইন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিয়া উদ্দিন মো. রুবেল।

এছাড়া মুখ্য সংগঠক হিসেবে আরাফ ভূঁইয়া এবং মুখপাত্র হিসেবে মো. জাহিদুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। কমিটিতে কুমিল্লার ১৭টি উপজেলার প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়েছে।

আহ্বায়ক মুহাম্মদ সাকিব হুসাইন জানান, “আমাদের লক্ষ্য কুমিল্লার শিক্ষার্থীদের মধ্যে বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা এবং সংগঠনের কার্যক্রম শক্তিশালী করা। সবাইকে সঙ্গে নিয়ে আমরা এ আন্দোলন এগিয়ে নিতে চাই।”

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কমিটি বৈষম্যবিরোধী কার্যক্রমে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করবে এবং সমাজের বিভিন্ন স্তরে ইতিবাচক পরিবর্তন আনতে সচেষ্ট থাকবে।