কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জমজমের পানি পানে সৌদি আরবের নতুন নির্দেশনা

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ১৮, ২০২৪ ১:২২ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

পবিত্র জমজম কূপের পানি পান নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র কাবা শরীফ এবং মসজিদে নববীতে রাখা জমজম কূপের পানি পানের সময় ব্যক্তিকে শান্ত থাকতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করতে হবে। খবর গালফ নিউজের।

রোববার (১৭ নভেম্বর) মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ আরও জানিয়েছে, পবিত্র কাবা এবং মসজিদে নববীতে কেউ যখন জমজমের পানি পান করবেন, তারা যেন অবশ্যই আল্লাহর নাম স্মরণ করেন, ডান হাতে পানি পান করেন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখেন।

এছাড়া এই পানি পানের সময় খেয়াল রাখতে হবে যেন পানি ছড়িয়ে না পড়ে। জমজমের পানির ট্যাপ ছেড়ে অযু না করারও অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে পানি পানের পর কাপ নির্দিষ্ট স্থানে রেখে, ঠেলাঠেলি না করে, ভিড় এড়িয়ে চলতে এবং ভদ্রতা বজায় রাখার জন্য মুসল্লিদের অনুরোধ করেছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এদিকে, কয়েক দিন আগে মদিনার রওজা মোবারক জিয়ারতের জন্য নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের গত শুক্রবারের ঘোষণায় বলা হয়, রওজা শরিফে ভিড় নিয়ন্ত্রণ ও অনিয়ম কমানোর লক্ষ্যে এই নতুন নিয়ম চালু করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমতি ছাড়া রওজা শরিফে প্রবেশ করা যাবে না। আগের মতো অনুমতি ছাড়া প্রবেশের বিষয়টি আর বৈধ থাকবে না।