কুমিল্লাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনের হোটেলে মদ খেয়ে মারা গেলেন সৌদি যুবরাজ

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২৪, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি বিলাসবহুল হোটেলে সৌদি আরবের এক যুবরাজের রহস্যজনক মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে জানানো হয়েছে, অতিরিক্ত মদ্যপান ও একাধিক মাদকজাতীয় পদার্থ গ্রহণের ফলে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। খবর ডেইলি মেইলের। 

মৃত যুবরাজের নাম প্রিন্স আবদুল্লাহ বিন ফাহাদ বিন আবদুল্লাহ বিন আবদুলআজিজ বিন জলাউই আল সৌদ। তার বয়স হয়েছিল ২৯ বছর। গত বছরের ২৫ নভেম্বর পশ্চিম লন্ডনের কেনসিংটনে অবস্থিত ম্যারিয়ট হোটেলের একটি কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

তদন্ত সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর এক সপ্তাহের জন্য তিনি ওই হোটেলে ওঠেন। মৃত্যুর আগের রাতে সিসিটিভি ফুটেজে তাকে হোটেল থেকে বের হয়ে ধূমপান করতে এবং পরে একাই কক্ষে ফিরে যেতে দেখা যায়।

পরদিন হোটেলের এক পরিচ্ছন্নতাকর্মী দরজা খুলে পঞ্চম তলার কক্ষের বাথরুমের মেঝেতে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে নিরাপত্তাকর্মী ও জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

ময়নাতদন্ত ও বিষবিদ্যা (টক্সিকোলজি) পরীক্ষায় দেখা যায়, তার রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল প্রতি ১০০ মিলিলিটারে ২২২ মিলিগ্রাম, যা ইংল্যান্ডে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর আইনি সীমার প্রায় তিন গুণ। এ ছাড়া তার শরীরে গামা-হাইড্রোক্সিবিউটিরেট (জিএইচবি) নামে পরিচিত একধরনের মাদক, গাঁজা, উদ্বেগ কমানোর ওষুধ অ্যালপ্রাজোলাম (জ্যানাক্স) এবং আরও কয়েকটি ওষুধের উপস্থিতি পাওয়া যায়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওই যুবরাজের শরীরে আগে থেকে কোনো গুরুতর বা দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতা ছিল না। অ্যালকোহল ও একাধিক মাদক একসঙ্গে নেওয়ার ফলেই এই বিষক্রিয়া ও হৃদ্‌রোগের সৃষ্টি হয় বলে চূড়ান্ত ময়নাতদন্তে নিশ্চিত করা হয়ে