কুমিল্লামঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে যাদের পেল মরক্কো

প্রতিবেদক
Cumilla Press
জুন ৩০, ২০২৬ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

জমে উঠেছে নকআউটের লড়াই। দ্বিতীয় দিনেই ছিটকে গেছে দুই ফেভারিট চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও নেদারল্যান্ডস। 

শ্বাসরুদ্ধকর লড়াইয়ের ম্যাচে টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে গেল আসরের সেমিফাইনালিস্ট মরক্কো। প্রি-কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষও চূড়ান্ত হয়ে গেছে। 

চলতি বিশ্বকাপের প্রথম রাউন্ড অব বত্রিশের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল সহ-আয়োজক কানাডা। প্রি-কোয়ার্টারে তারা মুখোমুখি হবে আশরাফ হাকিমিদের। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় রাত ১১ টায়। ভেন্যু যুক্তরাষ্ট্রের হিউস্টন। 

গতিময় ফুটবলে এবারের আসরে নজর কেড়েছে উত্তর আমেরিকার প্রতিনিধি কানাডা। অন্যদিকে, গত বিশ্বকাপের রূপকথাকে এবারও ধরে রাখতে মরিয়া মরক্কোর ‘অ্যাটলাস লায়ন্স’রা।

কাগজে-কলমে কিংবা মাঠের সাম্প্রতিক পারফরম্যান্স—আরেকটি উত্তেজনাময় ম্যাচ দেখার অপেক্ষায়। কানাডার আক্রমণের মূল অস্ত্র তাদের গতি ও কাউন্টার অ্যাটাকিং ফুটবল। মাঝমাঠ থেকে ক্ষিপ্র গতিতে আক্রমণে উঠে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে চুরমার করে দেওয়াই আলফোনসো ডেভিসদের প্রধান শক্তি।

অন্যদিকে, মরক্কোর মূল শক্তি তাদের ইস্পাতকঠিন রক্ষণভাগ এবং মাঝমাঠের নিয়ন্ত্রণ। গত বিশ্বকাপের মতোই এবারও দুর্দান্ত ছন্দে তারা। গ্রুপপর্বে ব্রাজিলকে আটকে দেওয়ার পর নকআউটে নেদারল্যান্ডস বাধাও টপকেছে। কানাডার বিপক্ষে ফেভারিট হিসেবেই নামবে আশরাফ হাকিমিরা।