কুমিল্লাসোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‎দাউদকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে হারানো শিশু ফিরে পেলো পরিবার

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ১৯, ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

দাউদকান্দি পৌর সদরের প্রধান সড়কে এক শিশু কান্নারত অবস্থায় ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় দুই পথচারী। তার পরিবারের কোনো সদস্য পাশে নেই। শিশুটি নিজ এলাকা রাজধানীর গেন্ডারিয়া ধোপখোলা মাঠ এলাকা থেকে একা দাউদকান্দি চলে আসে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে শিশুটির নাম জানা যায় আখিঁ(১০)।
‎
‎তার বাবার নাম গিয়াস উদ্দিন । ঘটনাটি শনিবার সন্ধ্যার।  প্রথমে শিশুটিকে থানায় এবং পরে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন শিশুটিকে হেফাজতে নিয়ে আসেন।
‎
‎শিশুটির বাবা মাকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলের সহযোগিতা কামনা করেন দাউদকান্দি মডেল থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার পেজ থেকে। পরে একটি ফোন কল পেয়ে প্রয়োজনীয় খোঁজখবর ও যোগাযোগের মাধ্যমে শিশুটির বাবা গিয়াস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করে উপজেলা প্রশাসন। যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে পরদিন(রবিবার) রাতে দাউদকান্দি পল্লী উন্নয়ন কর্মকর্তা টিপু সুলতান ও দাউদকান্দি মডেল থানা পুলিশ গেন্ডারিয়া থানার মাধ্যমে শিশুটিকে তার বাবা মায়ের নিকট হস্তান্তর করেন।
‎
‎উপজেলা প্রশাসন এবং পুলিশের এধরনের নাগরিক সহায়তার ভূয়সী প্রশংসা করেন স্থানীয়রা সুধীজনেরা।
‎
‎শিশুটির প্রতিবেশী মোহাম্মদ আলী মুঠোফোনে বলেন, শিশুটির নানা বা দাদার বাড়ি কুমিল্লার কোন এক উপজেলায়। তাই সে একা যেতে গিয়ে পথ হারিয়ে ফেলে। আল্লাহর মেহেরবানিতে দাউদকান্দি থানার পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় গতকাল রাতে বাবা-মা মেয়েটিকে ফিরে পেয়েছে।
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, শিশুটি তাঁর বাবা-মাকে ফিরে পেয়েছে, আর এই মানবিক কাজে অনেকের সহযোগিতা আমরা পেয়েছি। সকলকে প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি