কুমিল্লারবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপে নতুন পরিচয় তুলে ধরার মিশন উজবেকিস্তানের

প্রতিবেদক
Cumilla Press
জুন ৭, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

স্বাধীনতা অর্জনের সাড়ে তিন দশক পর এবং সাতবার স্বপ্নভঙ্গের পর অবশেষে উজবেকিস্তান বিশ্বকাপে জায়গা করে নিলো।

হোয়াইট উলভসরা এখন নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে। এএফসির বাছাইয়ের দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে সাফল্যের ধারাবাহিকতা মূল পর্বেও ধরে রাখতে চায় উজবেকরা।

উজবেকিস্তান প্রধান কোচ: ফ্যাবিও ক্যানাভারো

উজবেকিস্তানকে বাছাইপর্বে সফলভাবে নেতৃত্ব দিয়েছিলেন তাদের কিংবদন্তি খেলোয়াড় তিমুর কাপাদজে। তবে ২০২৫ সালের অক্টোবরে একটি বড় চমক দিয়ে কাপাদজেকে সহকারী কোচের দায়িত্বে সরিয়ে দিয়ে মূল কোচের দায়িত্ব দেওয়া হয় ইতালিয়ান কিংবদন্তি ফ্যাবিও ক্যানাভারোকে।

উজবেকিস্তান ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ক্যানাভারোর খেলোয়াড়ি জীবনের বিশাল অভিজ্ঞতা (২০০৬ বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং তিনবার বিশ্বকাপে অংশগ্রহণ) তাদের এই সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে। ক্যানাভারো এখন সেই হাতেগোনা ফুটবলারদের তালিকায় নাম লেখাতে যাচ্ছেন, যারা খেলোয়াড় এবং কোচ—উভয় হিসেবেই বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করেছেন।

উজবেকিস্তানের বিশ্বকাপ সূচি

১৭ জুন: উজবেকিস্তান বনাম কলম্বিয়া – মেক্সিকো সিটি স্টেডিয়াম

বিজ্ঞাপন

২৩ জুন: পর্তুগাল বনাম উজবেকিস্তান – হাউস্টন স্টেডিয়াম

২৭ জুন: কঙ্গো ডিআর বনাম উজবেকিস্তান – আটলান্টা স্টেডিয়াম

যেভাবে যোগ্যতা অর্জন করল উজবেকিস্তান

এএফসি বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ড থেকেই উজবেকিস্তান ছিল অপ্রতিরোধ্য। শক্তিশালী ইরানের সাথে দুবার ড্র এবং অন্য চার ম্যাচে জয় নিয়ে তারা তৃতীয় রাউন্ডে ওঠে। সেখানে প্রথম চার ম্যাচের তিনটিতে জিতে তারা উড়ন্ত সূচনা করে। যদিও কাতারের কাছে ৩-২ গোলে হেরে তাদের যাত্রা কিছুটা হোঁচট খেয়েছিল, কিন্তু তরুণ তারকা আব্বোসবেক ফায়জুল্লায়েভের জাদুকরী পারফরম্যান্স তাদের পথ হারাত দেয়নি।

উত্তর কোরিয়ার বিপক্ষে ১-০ এবং ইরানের সঙ্গে ২-২ ড্র করার পর গত বছরের ৫ জুন আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের সাথে গোলশূন্য ড্র করে উজবেকিস্তান শেষ পর্যন্ত তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে।

সার্ভার জেপারভ, ওদিল আহমেদভ বা ইগনাতি নেস্টেরভের মতো কিংবদন্তিরা যা পারেননি, বর্তমান প্রজন্ম তা করে দেখিয়েছে। আব্বাসবেক ফায়জুল্লায়েভের মতো উদীয়মান তারকারা এখন উত্তর আমেরিকার মাটিতে উজবেকিস্তানের ফুটবলের এক নতুন পরিচয় তুলে ধরতে প্রস্তুত।

উজবেকিস্তান বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার- বোটিরালি এরগাশেভ, আব্দুভোহিদ নেমাতভ, উতকির ইউসুপভ

ডিফেন্ডার- আব্দুল্লাহ আব্দুল্লায়েভ, খোজিয়াকবার আলিজোনভ, রুস্তমজন আশুরমাতভ, উমারবেক এশমুরাদভ, বেখরুজ কারিমভ, আব্দুকোদির খুসানোভ, শেরজোদ নাসরুল্লায়েভ, উমারালি রাহমোনালিয়েভ, ফাররুখ সাইফিয়েভ, আভাজবেক উলমাসালিয়েভ, জাখোংগির উরোজভ, রুসলানবেক ইয়িয়ানোভ

মিডফিল্ডার- শেরজোদ এসানোভ, আজিজবেক গানিয়েভ, দোস্তনবেক হামদামভ, ওদিলজন হামরোবেকভ, জামশিদ ইসকান্দেরভ, জাশুর জালোলিদ্দিনভ, আকমাল মোজগোভয়, ওতাবেক শুকুরভ

ফরোয়ার্ড- আজিজবেক আমোনভ, আব্বাসবেক ফাইজুল্লায়েভ, জালোলিদ্দিন মাশারিপভ, এলদোর শোমুরোদভ, ইগর সের্গিয়েভ, শেরজোদ তেমিরভ, অস্টন উরুনভ