কুমিল্লাবৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নরওয়েকে হারালে কোয়ার্টারে ব্রাজিলের প্রতিপক্ষ কারা?

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ব্রাজিলের জালে গোল দিয়ে ভক্তদের মনে ভয় ধরিয়ে দিয়েছিল জাপান। তবে সমর্থকদের হতাশ করেনি সেলেসাও শিবির। দুর্দান্ত প্রর্ত্যাবর্তনের মাধ্যমে ২-১ গোল ব্যবধানে জিতেই শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কোয়ার্টার ফাইনালে উঠার মিশনে তাদের সামনে নরওয়ে।

আর্লিং হালান্ডের দেশটির বিপক্ষে অতীতের স্মৃতি সুখকর নয় ব্রাজিলের। চারবারের দেখায় হেরেছে দুটিতে, অন্য দুটি ম্যাচ হয়েছে ড্র। অর্থাৎ নরওয়েকে এখনও হারাতে পারেনি লাতিন আমেরিকান দলটি।

তবে অতীত পরিসংখ্যান যাই-বলুক না কেন, আসন্ন ম্যাচটিতে যে ব্রাজিলই ফেভারিট- সে কথা অকপটে স্বীকার করবেন সবাই। অপ্টা সুপারকম্পিউটারের হিসেবেও সহজ জয় পাবেন কার্লো আনচেলত্তির শিষ্যরা। শুধু তাই নয়, শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ে জিতবে কি না এমন প্রশ্নের জবাবে স্বয়ং হালান্ড পর্যন্ত বলেছেন, তাদের জেতার সম্ভাবনা ক্ষীণ।

এখন প্রশ্ন হচ্ছে, এই ম্যাচে যদি ব্রাজিল জিতেই যায়, তবে কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে থাকবে কারা? এই প্রশ্নের উত্তর একদম সোজা। বিশ্বকাপের ৯২তম ম্যাচের জয়ী দলই হবে ব্রাজিলের প্রতিপক্ষ। ওই ম্যাচে মাঠে নামবে বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো ও ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। মেক্সিকানরা দুর্দান্ত ফর্মে থাকলেও জয়ের সম্ভাবনার বেশি ইংলিশদেরই।

কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ নির্ণয়ের ক্ষেত্রে আপাতত দুটি বিষয়ের দিকে চোখ থাকবে সবার। প্রথমত, নরওয়েকে হারিয়ে সেরা আটে জায়গা করে নিতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। দ্বিতীয়ত, ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের ফলাফল।