কুমিল্লাসোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উড়ছেন ভিন্স, গালফ জায়ান্টসের তিনে তিন

প্রতিবেদক
CUMILLA PRESS
জানুয়ারি ২১, ২০২৩ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : দুবাই (২০ জানুয়ারি)

আইএল টি-টোয়েন্টিতে গালফ জায়ান্টসের জয়যাত্রা অব্যাহত। দুবাই ক্যাপিটালসের বিপক্ষে শারজায় আগে ব্যাট করে ১৮১ রান তোলে তারা। এরপর প্রতিপক্ষকে ৮০ রানে গুটিয়ে দিয়ে জয় পায় ১০১ রানে।

ব্যাটিংয়ে গালফের অধিনায়ক জেমস ভিন্স সর্বোচ্চ ৭৬ রান করেন ৪৮ বল খেলে। ম্যাচসেরা পুরস্কারও জেতেন তিনি, ইনিংসে ছিল চারটি করে চার ও ছয়। শেষ দিকে শিমরন হেটমায়ারের ১৯ বলে ২ চার ও ৩ ছয়ে সাজানো ৩৭ রান গুরুত্বপূর্ণ অবদান রাখে। এছাড়া ক্রিস লিন করেন ২৫ রান।

গালফের ছয় উইকেটের মধ্যে দুটি করে নেন ইসুরু উদানা ও আকিফ রাজা।

আগের ম্যাচে ১৮২ রান করেও গালফের কাছে হারা দুবাই এবার একশও করতে পারেনি। প্রথম দুই ম্যাচে দারুণ ব্যাটিং করা রবিন উথাপ্পা মাত্র ১ রান করেন। এরপর ডেভিড উইজ ভাঙেন ব্যাটিং লাইন। পঞ্চম ওভারে তার জোড়া আঘাতে পর আর উঠে দাঁড়াতে পারেনি দুবাই।

কেবল জো রুট (২০) ও দাসুন শানাকা (২৩) দুই অঙ্কের ঘরে রান করেন। পরের সর্বোচ্চ ৭ রান আসে উদানার ব্যাটে। ১৫তম ওভারে প্রথম তিন বলে দুটি উইকেট তুলে নিয়ে দুবাইকে গুটিয়ে দেন ক্রিস জর্ডান।

জর্ডানের সঙ্গে সমান তিনটি উইকেট পান উইজ। দুটি পান রিচার্ড গ্লিসন।

তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে গালফ। দুই পয়েন্ট পাওয়া দুবাই আছে চার নম্বরে