কুমিল্লাশনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ৪, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

ফেনী জেলায় আজ পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় তিনজন চালক ও এক হেলপারসহ মোট ৫ ব্যক্তি নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন।

আজ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ ও সদরের মহিপাল এলাকায় পৃথক দুর্ঘটনা ঘটে।

ফাজিলপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে জেলার ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যান অপর একটি লং ভেহিক্যালের পেছনে বেঁধে সরিয়ে নিতে চেষ্টা করছিলেন চালক ও হেলপার। এ সময় চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি বাস এসে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেয়। 

এ ঘটনায় এতে চালক- হেলপারসহ ৪জন গুরুতর আহত হন।তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।এর মধ্যে কাভার্ডভ্যানের চালক, হেলপার ও ইউনিক বাসের চালককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত লং ভেহিক্যাল চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকাল তিনটার দিকে কর্তব্যরত চিকিৎিসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন চট্টগ্রামের বোট বাজার মইজ্জারটেক এলাকার মৃত সফর আলীর ছেলে কাভার্ডভ্যান চালক আব্দুর রহিম (৫০) ও কেরানীগঞ্জের পারগেন্ডারিয়া এলাকার সফি মিয়ার ছেলে বাস চালক আবুল হোসেন (৬২) এবং ঝিনাইদহের শৈলকূপা উপজেলার গোসাইলডাঙ্গা গ্রামের খাইবার মন্ডলের ছেলে ইউনিক গাড়ির হেলপার শামীম (৫৫)। তবে, নিহত লং ভেহিক্যাল চালকের নাম- পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায় নি

ফাজিলপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) আবু নোমান সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

অন্যদিকে, শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় একটি বাসের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় তাবারক আলী ফটিক (৫৬) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জয়নন্দীপুর এলাকার আবদুল হাকিমের ছেলে বলে মহিপাল হাইওয়ে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী ‘পাতা পরিবহন’ -এর একটি বাস মহিপাল ফ্লাইওভারের উত্তর পাশে যাত্রা বিরতি দেয়। এসময় বাসের কয়েকজন যাত্রী বাইরে নেমে আসেন।একপর্যায়ে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে থাকা বাসটির পেছনে ধাক্কা দেয়। এতে বাসটি সামনের সড়কে থাকা যাত্রী তাবারক আলী ফটিককে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাবারক আলী ফটিক মারা যান।

বিষয়টি নিশ্চিত করে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।