কুমিল্লামঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বন্যা পরিস্থিতি ও প্রতিকূল আবহাওয়ায় এইচ এস সি পরিক্ষা স্থগিতের দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ১৪, ২০২৬ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

মো: জহিরুল ইসলাম, কুমিল্লা।

টানা বৃষ্টিতে কয়েকটি কেন্দ্রে পানি জমে শিক্ষার্থীদের পরিক্ষায় দূর্ভোগ সৃষ্টি হওয়ার কারণে পরবর্তী পরিক্ষা স্থগিতের দাবিতে কুমিল্লায় প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার ১৪ই জুলাই সকাল ১১টা থেকে কুমিল্লা পূবালী চত্তরে প্রতিবাদ সমাবেশ শুরু করে শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে পরিক্ষা স্থগিত ও শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

শিক্ষার্থীরা বলেন প্রতিকূল আবহাওয়া, টানা বৃষ্টি ও বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গণপরিবহন সংকট, সড়কে পানি জমে থাকা এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো নিয়েও শঙ্কায় রয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা অনুষ্ঠিত হলে অনেক পরীক্ষার্থী যথাসময়ে কেন্দ্রে পৌঁছাতে পারবেন না। এতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি মানসিক চাপের মুখেও পড়তে হবে তাদের।

শিক্ষার্থীরা আরো বলেন, শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তারজন্য শিক্ষামন্ত্রীকে ক্ষমা চাইতে হবে।

পরবর্তীতে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রদান সড়ক পদক্ষীন করে।