খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলিতে তিনজন নিহত।
খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার পূজগাং ইউনিয়নের প্রত্যন্ত মধুমঙ্গল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, গোলাগুলিতে ৩ জন নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে।












