কুমিল্লারবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণপাড়ায় স্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ২৫, ২০২৬ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১০ বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপসহ মো. আনোয়ার হোসেন (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার(২৫ অক্টোবর) উপজেলার ৪ নং শশীদল ইউনিয়নের আনন্দপুর এলাকায় আলেক মেম্বারের বাড়ির সড়কে হাফিজ মিয়ার চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য্য সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় ১০ বোতল স্কাফ সিরাপ উদ্ধারসহ আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনোয়ার হোসেন উপজেলার ৪ নং শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি মসজিদপাড়া এলাকার মোল্লা বাড়ির মৃত আব্দুল গফুরের ছেলে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। মাদক ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”