কুমিল্লারবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে চুরির অভিযোগ দিয়ে দুজনকে পিটিয়ে হত্যা

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ২৫, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত রিকশা চুরির অভিযোগ দিয়ে দুইজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

রোববার ভোর ৫টার দিকে উপজেলায় উত্তরপাড়া পুকুর এলাকায় এ ঘটনা ঘটে বলে গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুর জানিয়েছেন।

নিহতরা হলেন- কচুয়া সরদারপাড়া এলাকার রেজাউল ইসলাম (৫০) ও কোলকোন্দ ইউনিয়নের বাসিন্দা সাদেকুল ইসলাম (৪০)।

ওসি আবদুস সবুর বলেন, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।