কুমিল্লাবুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিন জনের মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
জুন ২৪, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হামে তিন জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৯৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৫ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৫ হাজার ৭৬০ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৩ জন, গত ১৫ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৩৯০ জন।

গত ১৫ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ হাজার ৬৭৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৫ হাজার ৮৮২ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিন জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৯৬ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।