তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ হেরেছিল ২৬ রানে। তবে পরের ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়াল টাইগাররা। সফরকারী নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো স্বাগতিকরা।