কুমিল্লারবিবার, ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে ইরানের ওপর ‘নরক নেমে আসবে’: ট্রাম্প

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ৫, ২০২৬ ২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দাবি না মানলে ইরানের ওপর নরক নেমে আসবে। খবর দ্য টেলিগ্রাফের। 

শনিবার (৪ এপ্রিল) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় ট্রাম্প বলেন, সময় ফুরিয়ে আসছে— ৪৮ ঘণ্টার মধ্যে তাদের ওপর নরক নেমে আসবে। তিনি আরও দাবি করেন, ইরান যদি চুক্তিতে না আসে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে না দেয়, তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। 

ট্রাম্পের দাবি অনুযায়ী, তিনি এর আগে ইরানকে ১০ দিনের সময়সীমা দিয়েছিলেন ১৪ দফা পরিকল্পনা মেনে চলার জন্য। তবে, একাধিকবার সেই সময়সীমা বাড়ানো হয়, কারণ আলোচনা ‘ইতিবাচকভাবে এগোচ্ছে’ বলে তিনি দাবি করেন।

এ সপ্তাহে ট্রাম্প আরও দাবি করেন, প্রয়োজন হলে ইরানকে বোমা মেরে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার পরিস্থিতিও তৈরি করা হতে পারে। একইসঙ্গে তিনি ইরানের জ্বালানি অবকাঠামো ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার ইঙ্গিত দেন।