কুমিল্লাশনিবার, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান, নিখোঁজ ক্রু’র খোঁজে পেন্টাগন

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ৪, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

ইরানের আকাশসীমায় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক যুদ্ধবিমান ‘এফ-১৫ ই’ স্ট্রাইক ঈগল ভূপাতিত হয়েছে। খবর, দ্য টেলিগ্রাফের।

শুক্রবার (৩ এপ্রিল) মধ্য ইরানে এই ঘটনা ঘটে। বিমানে থাকা দুই ক্রু সদস্যের ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে শুরু থেকেই ধোঁয়াশা ছিল। তবে সবশেষ তথ্য অনুযায়ী, বিমানের দুই ক্রুর মধ্যে একজনকে মার্কিন বিশেষ বাহিনী উদ্ধার করতে সক্ষম হয়েছে। অন্যজন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তাদের নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বিমানটি ধ্বংস করা হয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর দুই ক্রু সদস্যই প্যারাসুটের মাধ্যমে ইজেক্ট করেন।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, নিখোঁজ দ্বিতীয় ক্রু সদস্যকে খুঁজে পেতে ইরানি ভূখণ্ডে বড় ধরনের ‘সার্চ অ্যান্ড রেসকিউ’ অপারেশন চালাচ্ছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। 

তবে ইরানের তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে, নিখোঁজ পাইলট সম্তবত ইরানি বাহিনীর হাতে বন্দী হয়েছেন। এমনকি তাকে জীবিত ধরতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।