কুমিল্লাসোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ২৯, ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় শুটিং চলাকালে দুর্ঘটনায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪২ বছর।

ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সীমান্তবর্তী তালসারি সমুদ্রসৈকতে একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। শুটিংয়ের সময় হঠাৎ পানিতে তলিয়ে গেলে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহঅভিনেত্রী সোমাশ্রী চাকি জানান, ঘটনার অল্প সময় আগেও তারা একসঙ্গে শুটিং করছিলেন এবং সেদিনই কলকাতায় ফেরার কথা ছিল ইউনিটের।

থিয়েটারের মাধ্যমে অভিনয়জীবন শুরু করা রাহুল পরে চলচ্চিত্র ও টেলিভিশনে পরিচিত মুখ হয়ে ওঠেন। ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকমহলে জনপ্রিয়তা পান।

অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে তার দাম্পত্য জীবনও আলোচিত ছিল। তাদের এক সন্তান রয়েছে। অভিনয়ের পাশাপাশি তিনি একটি পডকাস্ট অনুষ্ঠানও পরিচালনা করতেন।

সম্প্রতি বিরতি কাটিয়ে আবার ধারাবাহিকে অভিনয়ে ফিরেছিলেন রাহুল। তার সর্বশেষ কাজ দর্শকদের প্রশংসা কুড়াচ্ছিল বলে জানা গেছে।

.