কুমিল্লারবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ, পুলিশ সদস্যদের বিরুদ্ধে হামলার অভিযোগ

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ২৯, ২০২৬ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় দীর্ঘদিনের সরকারি জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে।

গত বুধবার সকালে উপজেলার কোনাবাড়ি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, প্রায় ১৫ বছর ধরে ছেবারত আলী শেখ ও আলম মণ্ডল পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল।

অভিযোগ রয়েছে, ঈদের ছুটিতে বাড়িতে এসে দুই পুলিশ সদস্যের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আলম মণ্ডলের বাড়িতে হামলা চালায়। এতে তার স্ত্রী গুরুতর আহত হন। পরে পাশের আরেকটি বাড়িতেও হামলার ঘটনা ঘটে, যেখানে আরও কয়েকজন আহত হন।

ভুক্তভোগীদের দাবি, জমি দখলকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়েছে। তবে অভিযুক্ত পক্ষের একজন আত্মীয় পাল্টা অভিযোগ করে বলেন, তাদের ওপরও আগে হামলা হয়েছিল।

অভিযুক্ত এক পুলিশ সদস্য অভিযোগ অস্বীকার করেছেন।

এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং প্রাথমিকভাবে মারামারির ঘটনা সত্যতা মিলেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.