কুমিল্লারবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়িয়ায় পারিবারিক বিরোধে বৃদ্ধের মৃত্যু, ছেলে-নাতি আটক

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ২৯, ২০২৬ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে হোসেন আলী (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার ছেলে ও নাতিকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলেন নিহতের ছেলে রফিকুল ইসলাম ও নাতি ইব্রাহিম খলিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি ও পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন পানির ট্যাংক নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে বৃদ্ধ গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে স্বজনদের অভিযোগ, ছেলে ও নাতি লাঠি দিয়ে মারধর করলে তিনি মারা যান।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার পেছনে পারিবারিক বিরোধের বিষয়টি প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহের সুরতহাল শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।

.