কুমিল্লাশনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে ট্রেন দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন, পরিবারজুড়ে শোকের মাতম

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ২৮, ২০২৬ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেন দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে একই পরিবারের তিনজনকে দাফন করা হয়েছে। শনিবার দুপুরে জেলার নিজপাড়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

এদিকে নিহত দোলা বেগম ও রিফা খাতুনের জানাজা নামাজ জোহরের পর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তাদেরও নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নিহতদের মরদেহ অ্যাম্বুলেন্সে করে ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে আনা হলে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন। নিহতরা সবাই দরিদ্র পরিবারের গার্মেন্টস শ্রমিক ছিলেন।

জানা গেছে, ধাপেরহাট বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার পর পথে বাসের জ্বালানি শেষ হয়ে গেলে তারা সড়কের পাশে নেমে পড়েন। এ সময় অসতর্কভাবে রেললাইনে বসে থাকা অবস্থায় দ্রুতগতির একটি ট্রেন এসে পড়লে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

একই পরিবারের একাধিক সদস্যসহ পাঁচজনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোক।

সারাদেশ সর্বশেষ