সম্প্রতি বাতিল হয়েছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচটি। তবে ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ৩১ মার্চ গুয়াতেমালার বিপক্ষে বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। একমাত্র সেই প্রীতি ম্যাচের জন্য লিওনেল মেসিকে অধিনায়ক করে স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।
স্কোয়াডে অনুমিতভাবেই রয়েছেন হুলিয়ান আলভারেজ, রদ্রিগো দি পল, এমিলিয়ানো মার্টিনেজ এবং এনজো ফার্নান্দেজদের মতো বড় তারকারা।
কোচ স্কালোনির এই ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন দুজন নতুন মুখ। এস্তুদিয়ান্তেসের সেন্টার ব্যাক টমাস পালাসিওস এবং রেসিংয়ের লেফট ব্যাক গ্যাব্রিয়েল রোহাস। এছাড়া গত বছর ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে সর্বশেষ প্রীতি ম্যাচের দলে জায়গা না পাওয়া লেফট ব্যাক মার্কোস আকুনিয়াকেও ফেরানো হয়েছে এবারের স্কোয়াডে।
ইনজুরির কারণে এই প্রীতি ম্যাচের স্কোয়াডে জায়গা পাননি জিওভানি লো সেলসো, লিসান্দ্রো মার্তিনেজ এবং স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ।
এদিকে, জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এস্তুদিয়ান্তেসের ডিফেন্ডার তমাস পালাসিওস ও রেসিংয়ের ডিফেন্ডার গাব্রিয়েল রোহাস। আর গত নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে দলের ২-০ গোলে জেতা সবশেষ প্রীতি ম্যাচে অনুপস্থিত থাকা মার্কোস আকুনা দলে ফিরেছেন।
আর্জেন্টিনার ২৮ সদস্যের স্কোয়াড
গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো, জেরোনিমো রুলি।
ডিফেন্ডার: মার্কোস আকুনিয়া, লিওনার্দো বালের্দি, নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, টমাস পালাসিওস, গ্যাব্রিয়েল রোহাস, ক্রিস্তিয়ান রোমেরো, মার্কোস সেনসি, নিকোলাস তালিয়াফিকো।
মিডফিল্ডার: রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ম্যাক্সিমো পেরন, ভালেন্তিন বারকো, এজেকুয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, নিকো পাজ, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি।
ফরোয়ার্ড: থিয়াগো আলমাদা, হুলিয়ান আলভারেজ, নিকো গঞ্জালেস, হোসে লোপেজ, লিওনেল মেসি ও জুলিয়ানো সিমিওনে।


.












