কুমিল্লাশনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের নেতৃত্বে মারুফ-ওসমান

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৬, ২০২৬ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব এর ২০২৫–২০২৬ কার্যবর্ষের জন্য ৮ম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কার্যনির্বাহী কমিটির তালিকা ঘোষণা করা হয়।

এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আইসিটি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রিফাতুল ইসলাম মারুফ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ওসমান গণি।

সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। এছাড়া উপদেষ্টা প্যানেলে রয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন, প্রকৌশল অনুষদের ডিন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাত হোসাইন এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসেন। গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুবকে কমিটির মডারেটর হিসেবে মনোনীত করা হয়েছে।

নবগঠিত কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আবদুর রহমান আস সাদী (অ্যাডমিন), সামিহা ইসলাম (একাডেমিকস) ও মোরসালিন হোসেন (প্রোমোশন)।

কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. এনায়েত হোসেন ও শাহরিয়ার নাফিস জয়। এ কমিটির কোষাধ্যক্ষ হিসেবে নাজমুল হুদা শাওন, দপ্তর সম্পাদক হিসেবে মো. জাহিদুল ইসলাম শামল ও প্রচার সম্পাদক হিসেবে মো. নাঈমুর রহমান মনোনীত হয়েছেন। এ ছাড়াও কমিটির অন্যান্যরা হলেন, আইটি সম্পাদক মামুনুর রশিদ, বিজ্ঞান জনপ্রিয়করণ সম্পাদক আকাশ আলী এবং প্রকাশনা সম্পাদক ইকবাল হায়দার ইমন।

কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আব্দুল্লাহ আল রায়হান, মো. রেদওয়ানুল হক, আদিবা আক্তার স্নেহা, মো. বায়েজিদ আহমেদ ও মো. কাওসার মিয়া।

এ বিষয়ে সাধারণ সম্পাদক ওসমান গণি বলেন‚ ” নতুন দায়িত্ব কাঁধে নিচ্ছি। এই দ্বায়িত্বটা আমি আমার আমার সর্বোচ্চ আন্তরিকতার সাথে পালনের চেষ্টা করবো। আমার উপর আস্থা রাখার জন্য সিনিয়র এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। আমাদের কমিটির প্রধান কাজ হবে ক্লাবের কাজগুলোকে গতিশীল রাখা, বিজ্ঞান চর্চাকে স্কুল কলেজে জনপ্রিয় করাতে ভূমিকা রাখা এবং শীঘ্রই ৩য় জাতীয় বিজ্ঞান উৎসব আয়োজন করা।”

কমিটির সভাপতি মোহাম্মদ রিফাতুল ইসলাম মারুফ বলেন, “নতুন কমিটি দেওয়া মানে নতুন দায়িত্ব কাঁধে নেওয়া। এ জন্য আমি সিনিয়র ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। তারা আমার ওপর আস্থা রেখেছেন। আমাদের কমিটির প্রধান কাজ হবে ক্লাবের ধারাবাহিক কার্যক্রমগুলোকে আরও গতিশীল রাখা।”

.