কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইরানের প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করেছে বাহরাইন

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৫, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ইরানের হামলা শুরুর পর থেকে নিজেদের লক্ষ্য করে ছোড়া প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে বাহরাইন। একই সময়ে কাতারের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং দেশটি ‘উচ্চতর’ সতর্কবার্তা। এছাড়া ড্রোন হামলার প্রেক্ষাপটে সাইপ্রাসে সাইপ্রাসে নৌ-সম্পদ পাঠাচ্ছে ইউরোপের কয়েকটি দেশ

ইরানের হামলা শুরুর পর থেকে তাদের লক্ষ্য করে ছোড়া ৭৫টি ক্ষেপণাস্ত্র ও ১২৩টি ড্রোন ধ্বংস করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে বলেছে, ‘নৃশংস ইরানি আগ্রাসন’ শুরুর পর থেকেই তাদের দেশকে লক্ষ্য করে আসা এসব হামলা প্রতিহত করা হয়েছে।

এদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করছে। রাজধানী দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার মধ্যেই এ ঘোষণা আসে।

দোহার আকাশে বিস্ফোরণের পর কাতার কর্তৃপক্ষ বাসিন্দাদের কাছে ইতোমধ্যেই ‘উচ্চতর’ হুমকি সতর্কবার্তা পাঠিয়েছে।

অন্যদিকে ড্রোন হামলার প্রেক্ষাপটে ইউরোপের কয়েকটি দেশ সাইপ্রাসে নৌ-সম্পদ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো পার্লামেন্টে জানিয়েছেন, ইতালি, স্পেন, ফ্রান্স ও নেদারল্যান্ডস আগামী দিনগুলোতে দ্বীপটির সুরক্ষায় নৌবাহিনীর কিছু সরঞ্জাম পাঠাবে।

এছাড়া স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা একটি ফ্রিগেট পাঠাবে। সোমবার সাইপ্রাসে অবস্থিত একটি ব্রিটিশ বিমানঘাঁটি ইরান-নির্মিত ড্রোনের লক্ষ্যবস্তু হওয়ার পর গ্রিস ও ফ্রান্সও সেখানে সামরিক সম্পদ পাঠানোর কথা জানিয়েছে।

.