কুমিল্লাবুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মেয়র প্রার্থিতা ঘিরে অভিযোগ: ব্যাংক হিসাব প্রকাশে আসিফ মাহমুদ, আজ এনসিপির জরুরি ব্রিফিং

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৪, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

রাজনৈতিক অঙ্গনে চলমান আলোচনার প্রেক্ষাপটে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার সন্ধ্যা ৭টায় বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে অবস্থিত দলের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্র জানায়, সম্মেলনে বক্তব্য রাখবেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি তার ব্যক্তিগত ব্যাংক হিসাবের বিবরণী জনসমক্ষে প্রকাশ করবেন বলে জানানো হয়েছে।

প্রেস বার্তায় বলা হয়, সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হওয়ার পর একটি পক্ষ তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে। অভিযোগে বলা হয়, বেনামে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দাখিল করা হয়েছে।

এ প্রেক্ষাপটে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং অভিযোগের জবাব দিতে ব্যাংক স্টেটমেন্ট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।