কুমিল্লাবুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মার্চের শুরুতেই রেমিট্যান্সে জোরালো প্রবাহ, তিন দিনে এলো ৫৭.৫ কোটি ডলার

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৪, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

চলতি মার্চের প্রথম তিন দিনেই প্রবাসী আয় প্রবাহে ইতিবাচক ধারা দেখা গেছে। এ সময়ে দেশে এসেছে মোট ৫৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা দৈনিক গড়ে প্রায় ১৯ কোটি ১৭ লাখ ডলারের সমান।

বুধবার (৪ মার্চ) এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংক-এর মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, বছরের শুরুতে রেমিট্যান্স প্রবাহে যে গতি তৈরি হয়েছিল, মার্চের শুরুতেও তার ধারাবাহিকতা বজায় রয়েছে।

তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮ কোটি ৬০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরে উল্লেখযোগ্য হারে প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বৈধ চ্যানেলে অর্থ প্রেরণে উৎসাহ ও বিভিন্ন প্রণোদনা কার্যক্রমের প্রভাবেই রেমিট্যান্সে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।