কুমিল্লাবুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গণকবরের ছবি প্রকাশ করে যা লিখলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৩, ২০২৬ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

ইরানের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত স্কুল শিক্ষার্থীদের জন্য প্রস্তুত গণকবরের ছবি প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইরানের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত স্কুল শিক্ষার্থীদের জন্য প্রস্তুত গণকবরের ছবি প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

আজ মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিজের অ্যাকাউন্টে ওপর থেকে ধারণ করা গণকবরের তিনটি ছবি পোস্ট করেন তিনি। পোস্টে তিনি লেখেন, ‘এগুলো নিরীহ শিক্ষার্থীদের জন্য খোড়া গণকবর। তারা একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন-ইসরাইলি বোমা হামলায় নিহত হয়েছে। বোমার আঘাতে তাদের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘ট্রাম্প ইরানিদের ‘উদ্ধার’র প্রতিশ্রুতি দিয়েছেন। বাস্তবে এভাবেই তাদের ‘উদ্ধার’ করা হচ্ছে। গাজা থেকে মিনাব পর্যন্ত নিরীহ শিশুদের ঠান্ডা মাথায় হত্যা করা হচ্ছে।’ 

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে যৌথ সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন।

ইরানে সামরিক আগ্রাসনের দ্বিতীয় দিন গত রোববার (১ মার্চ) ইরানের দক্ষিণাঞ্চলের হরমুজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যৌথ হামলা চালায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র। হামলায় নিহত ছাত্রীর সংখ্যা ১৮০ জনে দাঁড়িয়েছে।

আজ মঙ্গলবার (৩ মার্চ) নিহতদের স্মরণে গণজানাজা অনুষ্ঠিত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। এতে দেখা যায়, হাজারো মানুষ একটি জনসমাগমস্থলে জড়ো হয়েছেন। এ সময় সমাবেশ ‘আমেরিকা ধ্বংস হোক’, ‘ইসরাইল ধ্বংস হোক’ এবং ‘কোনো আত্মসমর্পণ নয়’ স্লোগানে মুখর হয়ে ওঠে।