কুমিল্লামঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কাশিয়ানীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান, অভিযোগ থানায়

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৩, ২০২৬ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান ও অনশন শুরু করেছেন দুই সন্তানের এক নারী। ঘটনাটি মঙ্গলবার (৩ মার্চ) উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর দক্ষিণপাড়া গ্রামে ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাসপুর দক্ষিণপাড়া গ্রামের হাবিব শেখের ছেলে আশরাফ শেখের সঙ্গে ওই নারীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। অভিযোগ রয়েছে, বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক গড়ে তোলার পর আশরাফ বিয়েতে গড়িমসি শুরু করেন। এ অবস্থায় মঙ্গলবার সকালে তিনি আশরাফের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন। পরে আশরাফ বাড়ি ছেড়ে চলে যান বলে জানা গেছে।

ভুক্তভোগী নারী দাবি করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়েছে। দীর্ঘদিন ধরে বিয়ের আশ্বাস দেওয়া হলেও সম্প্রতি তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। তাই বাধ্য হয়ে তিনি প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার ও আইনি প্রতিকার দাবি করেন।

এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই নারী। তবে অভিযুক্ত আশরাফ শেখের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কাশিয়ানী থানার এর অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিক অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।