কুমিল্লামঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইরানে আক্রমণের কারণ জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৩, ২০২৬ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

Copied from: https://rtvonline.com/

ইসরায়েলের সম্ভাব্য হামলার জবাবে ইরান যে যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা আঘাত হানতে পারে এই আসন্ন হুমকির আশঙ্কা থেকেই ইরানে সামরিক অভিযান চালিয়েছে ওয়াশিংটন- এমন ব্যাখ্যা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, এই অভিযানের লক্ষ্য ইরানে সরকার পরিবর্তন নয় এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রকে হামলায় বাধ্য করেনি।


সোমবার (২ মার্চ) ওয়াশিংটনের ক্যাপিটল হিলে কংগ্রেসের শীর্ষ নেতাদের (গ্যাং অব এইট) ব্রিফ করার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুবিও।

তিনি বলেন, একেবারেই একটি আসন্ন হুমকি ছিল। আমরা জানতাম, ইরান যদি আক্রান্ত হয় তাহলে তারা সঙ্গে সঙ্গে আমাদের ওপর আঘাত হানবে। আমরা বসে থেকে সেই আঘাত সহ্য করার অপেক্ষা করতে চাইনি।


রুবিও জানান, যুক্তরাষ্ট্রের কাছে এমন গোয়েন্দা তথ্য ছিল, যা অনুযায়ী ইরান যেকোনো পক্ষের হামলার জবাবে যুক্তরাষ্ট্র হোক বা ইসরায়েল মার্কিন স্বার্থ ও বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা চালাতে প্রস্তুত ছিল। 

তার ভাষায়, মাঠপর্যায়ের কমান্ডারদের কাছে আগেই সেই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছিল এবং প্রতিক্রিয়াটি ছিল প্রায় স্বয়ংক্রিয়।


তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের দ্রুত প্রতিশোধমূলক পদক্ষেপই প্রমাণ করে যে তাদের ক্ষেপণাস্ত্র আগেই প্রস্তুত রাখা হয়েছিল। এমনকি নেতৃত্বকে লক্ষ্য করে প্রথম আঘাতের আগেই কিছু হামলার প্রস্তুতি সম্পন্ন ছিল বলেও মন্তব্য করেন তিনি।

রুবিও বলেন, যুক্তরাষ্ট্র যদি আগে পদক্ষেপ না নিত এবং ইরানের হামলার জন্য অপেক্ষা করত, তাহলে মার্কিন হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারত। আমরা জানতাম, ইসরায়েল একটি অভিযান চালাতে যাচ্ছে। সেটি সরাসরি আমেরিকান বাহিনীর বিরুদ্ধে ইরানের হামলা ডেকে আনত। তাই আমরা আগে ব্যবস্থা নিয়েছি।


ব্রিফিংয়ের পর প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনস) রুবিওর বক্তব্যের পক্ষে সমর্থন জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে একই সময়ে অভিযান না চালাত, তাহলে তার পরিণতি হতো ভয়াবহ।

ইরান নয়, সৌদি আরবের তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল
তবে রুবিও জোর দিয়ে বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এই অভিযানে নামতে বাধ্য করেনি।

তিনি আরও বলেন, প্রশাসনের আশা একদিন ইরানের জনগণ নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তবে বর্তমান সামরিক অভিযানের উদ্দেশ্য হিসেবে সরকার পরিবর্তনের বিষয়টি তিনি স্পষ্টভাবে নাকচ করে দেন।