কুমিল্লামঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলার লক্ষ্যবস্তু কী কী, স্পষ্ট করল ইরান

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ২, ২০২৬ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের হামলার লক্ষ্যবস্তু নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। একটি বিশ্বস্ত সামরিক সূত্র জানিয়েছে, আঞ্চলিক দেশগুলোর তেল স্থাপনা ইরানের হামলার লক্ষ্য ছিল না এবং এখনো নয়। ইরানের বার্তা সংস্থা কে ওই সামরিক সূত্র এই তথ্য জানায়।

সামরিক সূত্রটি একই সঙ্গে সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যের যেকোনো স্থানে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব স্বার্থ ইরানের দৃষ্টিতে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে এবং সেগুলো হামলার আওতায় আসতে পারে।

তাসনিমের ওই সূত্রের এই বক্তব্য আসে সোমবার (২ মার্চ) সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি ‘সৌদি আরামকো’র রাস তানুরা তেল শোধনাগারে ড্রোন হামলার খবরের পর। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, হামলায় স্থাপনাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাস তানুরা সৌদি আরবের পূর্ব উপকূলে পারস্য উপসাগর তীরবর্তী এলাকায় অবস্থিত। এটি দেশটির অন্যতম প্রধান তেল শোধন ও রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত।

.