কুমিল্লামঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পারমাণবিক স্থাপনা ও বিমানঘাঁটির কাছে বিস্ফোরণ, উত্তেজনা চরমে।

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ২, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মধ্য ইরানের গুরুত্বপূর্ণ শহর ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনা ও নিকটবর্তী বিমানঘাঁটির আশপাশে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে উচ্চ শব্দে বিস্ফোরণের আওয়াজ শোনার কথা জানা গেলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য মেলেনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera ও Reuters এ তথ্য জানিয়েছে।

এদিকে, ইরানের নাতাঞ্জে অবস্থিত পরমাণু কেন্দ্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানিয়েছে International Atomic Energy Agency (আইএইএ)। সংস্থাটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি বলেন, নাতাঞ্জ ছিল হামলার অন্যতম প্রধান টার্গেট এবং এতে স্থাপনাটির ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, নাতাঞ্জের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র—যা ইরানের পারমাণবিক কর্মসূচির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ—হামলার শিকার হয়েছে।

আইএইএর মহাপরিচালক Rafael Mariano Grossi চলমান পরিস্থিতিকে “অত্যন্ত উদ্বেগজনক” আখ্যা দিয়ে বলেন, পরিস্থিতির অবনতি হলে বিস্তীর্ণ এলাকা খালি করার প্রয়োজন হতে পারে।

ঘটনাকে কেন্দ্র করে আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।