কুমিল্লাবুধবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিডিআর বিদ্রোহে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপ্রধান।

আজ মঙ্গলবার রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল উইং থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সেনা শহীদ দিবস উপলক্ষে সকাল ১০টায় রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করবেন।

বিডিআর সদস্যদের আত্মত্যাগের প্রতি রাষ্ট্রীয় মর্যাদা ও সম্মানের সঙ্গে শ্রদ্ধা জানাতে এই কর্মসূচি আয়োজন করা হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা অনুযায়ী, জারি করা বিজ্ঞপ্তিতে কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

.